আমি সালেহ আহমদ। পেশায় ওয়েব ডোমেইন এবং হোস্টিং ব্যবসায়ী। বাংলা কমিউনিটি ফোরামগুলোতে সালেহ আহমদ নামেই পরিচিত। কিন্তু ইংরেজি কমিউনিটি ফোরামগুলোতে অবসর নামে পরিচিত। আমার ব্লগে আপনি বিভিন্ন সিএমএসের উপরে টিউটরিয়াল ও টিপস ট্রিকস পাবেন। এছাড়া অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন ধরনের টিপস, ট্রিকস পাবেন।

তারিখ- জুলাই - ২৮ - ২০১১ লিখেছেন- সালেহ আহমদ কোন মন্তব্য নেই 299 বার দেখা হয়েছে
img3

গত পর্বে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম মেইল সেকশনের। আজকে আপনাদের সাথে পরিচয় করাবো ফাইল সেকশনের। সব সেকশনের পরিচয়ের পর আমরা ভিডিও সহ বিস্তারিত টিউটরিয়াল দেখব। ভিডিও টিউটরিয়াল ইতোমধ্যে তৈরি করা সম্পন্ন হয়েছে। আশাকরি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করতে পারব। তাহলে চলুন আজকে ফাইল সেকশনের সাথে পরিচিত হওয়া যাক। Files section in cPanel File Manager- ফাইল ম্যানেজারের সাহায্য আপনি এফটিপি ছাড়াই এইচটিটিপি এর মাধ্যমে আপনার সাইটকে ম্যানেজ করতে পারবেন। ফাইল ম্যানেজারের সাহায্যে আপনি ফাইল তৈরি, ফোল্ডার তৈরি, ফাইল পারমিশন পরিবর্তন, ফাইল ডিলিট সহ ডাউন/আপলোড সব কিছুই করতে পারবেন। আমরা পরিবর্তিতে ফাইল ম্যানেজার দিয়ে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে আলোচনা

তারিখ- জুলাই - ১৭ - ২০১১ লিখেছেন- সালেহ আহমদ 2টি মন্তব্য 267 বার দেখা হয়েছে
images

আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডাটাবেজের অটোব্যাক স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনার সাইটের অটোমেটিক রিমোট ব্যাক আপ নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ডাটাবেজের ব্যাকআপ আপনার ইমেইলে পাঠিয়ে দিবেন। প্রথমেই Backup2email স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। ডাউনশেষ চোখের পলকেই শেষ হবে কারণ ফাইল সাইজ মাত্র কয়েক কিলোবাইট। এখন ফাইলটি আনজিপ করুন। তারপর index.php ফাইলটি নোটপেডে ওপেন করুন। তারপর নিচের কোডের মতো লেখা পাবেন সেগুলো আপনার সেটিংস অনুযায়ী কনফিগার করে নিন। /*************************************************** Database settings ****************************************************/ $db_server = ‘localhost’; // Database server, usually “localhost”, // on (mt) servers something like internal-db.s12345.gridserver.com $db_name

তারিখ- জুলাই - ১৪ - ২০১১ লিখেছেন- সালেহ আহমদ 3টি মন্তব্য 331 বার দেখা হয়েছে
costly-domain-name

১. আপনার ডোমেইন নেম ব্যবসার নামের সাথে মিলিয়ে পছন্দ করুন। যাতে ভিজিটর আপনার ব্যবসার নাম মনে করেই ওয়েবসাইটে যেতে পারে। ২. ডোমেইন নেম খুবই সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা যায় এমন হতে হবে। এতে ভিজিটর আপনার ওয়েব সাইটের নাম মনে রাখতে পারবে এবং পরিবর্তিতে আবার আপনার সাইটে আসতে পারবে। ৩. ডোমেইন নেম পছন্দের ক্ষেত্রে ৪/৫ ক্যারেক্টারকে প্রাধান্য দিন। লম্বা ডোমেইন নেম পরিহার করুন। যেমন- www.getyourbestlaptopdeals.com এটা মনে রাখা কষ্ট সাধ্য। তাই সব সময় অধিক বড় ডোমেইন নেম পছন্দ করা পরিহার করুন। ৪. আপনার ডোমেইন নেমটি যদি মানুষের সহজেই টাইপ করতে ভুল হওয়ার সম্ভবনা থাকে তাহলে ভুল নামটি ও রেজিস্ট্রেশন করুন।

তারিখ- জুলাই - ১০ - ২০১১ লিখেছেন- সালেহ আহমদ 3টি মন্তব্য 260 বার দেখা হয়েছে
web-hosting

আমার এই লেখাটি মূলত হোস্টিং নিয়ে। কিন্তু হোস্টিং এর সাথে যেহেতু ডোমেইনও জড়িত, তাই ডোমেইন নিয়ে ক্ষুদ্র একটু আলোচনা করলাম। ডোমেইন কি? ধরা যাক আমি ওয়েবসাইট তৈরি করলাম। এখন এই ওয়েবসাইট ভিজিট করার জন্য ভিজিটরদের একটা ঠিকানা জানতে হবে। আর এই ঠিকানাটাই হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেমই আমার ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইট থেকে আলাদাভাবে চিহ্নিত করবে। তাই ডোমেইন নেম হয় ইউনিক, যা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হোস্টিং কি? ধরা যাক আমি কয়েকটা এইচটিএমএল পেজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন সেগুলো অনলাইনে রাখতে হবে তে ভিজিটররা সেগুলো যখন খুশি চাইলেই দেখতে পারে। স্বাভাবিকভাবেই আমি জানিনা তারা কে কখন আমার সাইটে আসবে।